২৩শে জানুয়ারি, ২০২৬

বুধবার থেকে সব অফিস স্বাভাবিক নিয়মে চলবে

শেয়ার করুন

আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে সরকারি অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার থেকে সরকারি অফিস-আদালত স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

এছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে বলেও জানানো হয়েছে।

কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ায় ২১–২৩ জুলাই সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলেনি। গত ২৪ জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস।

শেয়ার করুন

আরও পড়ুন